শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ডাচ-বাংলা ব্যাংকের আরও আড়াই কোটি টাকা উদ্ধার, গ্রেপ্তার ৮

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ১৬৪ বার

রাজধানীর উত্তরার তুরাগে ডাচ বাংলা ব্যাংকের বুথের টাকা লুটের ঘটনায় জড়িত আরও আট জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল শনিবার বিশেষ অভিযান চালিয়ে দুই কোটি ৫৩ লাখ ৯৯ হাজার টাকাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

এ নিয়ে ডাচ বাংলা ব্যাংকের টাকা লুটের ঘটনায় মোট ছয় কোটি ৪৩ লাখ ৪৯ হাজার টাকা উদ্ধার হলো। তবে ঘটনার পর ব্যাংক কর্তৃপক্ষ দাবি করেছিল, তাদের ১১ কোটি ২৫ লাখ টাকা ছিনতাই হয়েছে।

আজ রোববার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) হারুন অর রশীদ এসব তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর মিরপুর, বনানী, সুনামগঞ্জসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত আট জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনায় হওয়া মামলা ডিবিতে স্থানান্তর করা হয়েছে বলেও প্রেস ব্রিফিংয়ে জানান হারুন অর রশীদ।

এর আগে গত বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে তুরাগ থানাধীন দিয়াবাড়ী ১১ নম্বর সড়কে ডাচ-বাংলা ব্যাংকের টাকা বহনকারী মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের গাড়ি থেকে ১১ কোটি ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানেই উত্তরা এলাকা থেকে ছিনতাই হওয়া সোয়া ১১ কোটি টাকার মধ্যে তিন কোটি ৮৯ লাখ টাকা উদ্ধার করা হয়। এ সময় টাকা ছিনতাইয়ে ব্যবহৃত হাইয়েস গাড়িটিও জব্দ করা হয়।

এ ঘটনায় মানি প্ল্যান্টের দুই পরিচালকসহ সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটিকে পরিকল্পিত ডাকাতি বলছে ডিবি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com