বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

‘বাংলাদেশ ক্রিকেটের আগামীর তারকা শান্ত’

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ১১৩ বার

কিছু দিন আগেও যাকে স্কোয়াডে রাখায় প্রশ্নবিদ্ধ হতে হতো নির্বাচকদের, খুঁজে বের করা হতো তাদের মাঝে কোনো সম্পর্ক আছে কিনা; করা হতো নানাভাবে বিদ্রুপ-ব্যঙ্গ, সেই নাজমুল হোসেন শান্তই এখন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম উজ্জ্বল নক্ষত্র। যে নক্ষত্র নজর কেড়েছে সাবেক ইংলিশ ক্রিকেটার নাসের হুসেইনের।

জীবনের কালো সময়টা ধীরে ধীরে পেছনে ফেলতে শুরু করেছেন নাজমুল হোসেন শান্ত। দিতে শুরু করেছেন আস্থার প্রতিদান, কেন তার প্রতি বিসিবি কিংবা কোচদের এত অগাধ বিশ্বাস, তারই প্রতিফলন দেখতে শুরু করেছে ক্রিকেট বিশ্ব। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরু, ছিলেন দলের সংগ্রাহক। এরপর বিপিএলের টুর্নামেন্ট সেরা হয়ে ইংল্যান্ড সিরিজ, ক্রমে ক্রমে দুর্দান্ত-দুরন্ত হয়ে উঠছেন এই ব্যাটার।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে জোড়া অর্ধশতকের পর প্রথম টি-টোয়েন্টিতে ম্যাচ সেরা হতে খেলেছিলেন ৫১ রানের ইনিংস। যার ধারাবাহিকতা ছিল দ্বিতীয় ম্যাচেও, মন্থর উইকেটে দলের বিপর্যয়ে একপ্রান্ত আগলে রেখে ৪৬ হার না মানা ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন এই ব্যাটার। ইংল্যান্ডের এমন বিশ্বমানের বোলারদের বিপরীতে শান্তর এমন ধারাবাহিক পারফরম্যান্স মনে ধরেছে নাসেরের।

তাকে প্রশংসায় ভাসিয়ে ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক দাবি করেন, শান্ত হতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ তারকা। সেই সাথে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে নাসের বলেন, ‘ফেয়ার প্লে টু বাংলাদেশ। বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ২-০ তে এগিয়ে। বাংলাদেশ দারুণ ক্রিকেট খেলেছে। শান্ত তারকা হতে চলেছে। তাদের ভালো কিছু ক্রিকেটার খুঁজে বের করতে হবে। এটি তাদের জন্য বড় জয়।’

বিপরীতে বাংলাদেশকে ইংল্যান্ড দল দুর্বল ভেবেছে বলেই এমন বিপর্যয় দেখা দিয়েছে বলে দাবি করেন নাসের। তিনি ইংল্যান্ড দলকে পরামর্শ দেন সবাইকে এক চোখে দেখার। নাসের বলেন, আমরা ইংল্যান্ড ক্রিকেট দল। এটি আমাদের গুরুত্বপূর্ণ সফর। এটা বাংলাদেশের জন্য কী ছিল সেটা আমরা দেখেছি। আমাদের সবাইকে একই চোখে দেখতে হবে। তবে আমাদের স্কোয়াড ভারসাম্যপূর্ণ ছিল না।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com