বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য বাংলাদেশ দল ঘোষণা

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ১১৬ বার

ইংল্যান্ড সিরিজ শেষে বিশ্রামের সুযোগ পাচ্ছেন না শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ ও রেজাউর রহমান রাজা। আগামীকালই ফের মাঠে নামতে হচ্ছে তাদের। বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে তারা। তাদের সঙ্গী হিসেবে আছেন সৌম্য সরকারও!

আয়ারল্যান্ডের বিপক্ষে মূল সিরিজ শুরুর পূর্বে বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে ৫০ ওভারের একমাত্র প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে বিসিবি একাদশ। ওই উপলক্ষে ১৩ জন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে বিসিবি।

ওই ১৩ জনের দলে আছেন শরিফুল ইসলাম, রিশাদ হোসেনের মতো জাতীয় দলের আশেপাশে থাকা বোলাররাও। এছাড়া জাকির হাসান, জাকের আলী অনিক, শাহাদাত হোসেন দিপুরাও এ প্রস্তুতি ম্যাচের দলে জায়গা পেয়েছেন।

প্রস্তুতি ম্যাচের স্কোয়াড : সৌম্য সরকার, আশিক আহমেদ রোহান, ইয়াসির আলী চৌধুরি, শামীম হোসেন, জাকের আলী অনিক, শাহাদাত হোসেন দিপু, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম, জাকির হাসান, মুশফিক হাসান ও আরিদুল আকাশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com