সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

এবার আলী হাসানের ‘যুব উন্নয়ন’

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ১২৫ বার

সাড়া জাগানো ‘ব্যবসার পরিস্থিতি’ ও ‘সোনার বাংলাদেশ’ গানের পর এবার কণ্ঠশিল্পী আলী হাসান নিয়ে আসছেন ‘যুব উন্নয়ন’ শিরোনামের নতুন গান। তার সঙ্গে গানটিতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছে উদায়, সিয়াম হাওলাদার, ইন্ডিপেন্ডেন্ট মানাম।

যৌথভাবে গানের কথা ও সুর করেছেন গায়করাই নিজেই। সম্প্রতি গানটির একটি ভিডিও নির্মিত হয়েছে। এটি নির্মাণ করেছেন নাসিমুল মুরসালিন স্বাক্ষর। গানটির কো অর্ডিনেটর আছেন ঈসা খান দূরে।

নতুন গান প্রসঙ্গে আলী হাসান  বলেন, ‘বরাবরের মতো এই গানটিতে বার্তা রয়েছে। এ গানের মাধ্যমে সমাজের যুবকদের কথা বলেছি। আমি মূলত সমাজের বিভিন্ন বিষয় গানের মাধ্যমে তুলে ধারার চেষ্টা করি। আর শুরু থেকেই পাশে পেয়েছি জি সিরিজকে। আশা করি, আমার নতুন গান ‘যুব উন্নয়ন’ সবার ভালো লাগবে।’

জানা গেছে, দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের মিউজিক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পাতায় আজ বুধবার সন্ধ্যা ৭টায় গানটি মুক্তি পাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com