রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ দল এখন সিলেটে, প্রকাশ পেয়েছে টিকেটের মূল্য

নিউইয়র্ক বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১২৭ বার

আয়ারল্যান্ড সিরিজ সামনে রেখে সিলেটে পৌঁছে গেছে বাংলাদেশ দল।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে সিলেটে পা রেখেছে দলের অধিকাংশ ক্রিকেটাররা৷ তবে দলের সাথে ছিলেন না ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান ও তামিম ইকবাল খান। দু’জনে আলাদাভাবে যোগ দিবেন দলের সাথে।

সিলেটে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। একদিন পরেই প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা। ১৮ মার্চ প্রথম ওয়ানডের পর ২০ ও ২৩ মার্চ সিলেটেই অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচ।

এদিকে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজকে সামনে রেখে টিকেটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সর্বনিম্ন ২০০ টাকায় পাওয়া যাবে ম্যাচের টিকেট। মোট পাঁচ ক্যাটাগরিতে বিক্রি হওয়া টিকেটের সর্বোচ্চ মূল্য ১৫০০ টাকা।

টিকেটের মূল্য তালিকা
গ্র্যান্ড স্ট্যান্ড : ১৫০০ টাকা।
ক্লাব হাউজ : ৫০০ টাকা।
ইস্টার্ন স্ট্যান্ড : ৩০০ টাকা।
ওয়েস্টার্ন স্ট্যান্ড : ২০০ টাকা।
গ্রিন হিল এড়িয়া : ২০০ টাকা।

টিকেট পাওয়া যাবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের মেইন গেট সংলগ্ন টিকেট বুথ ও সিলেট জেলা স্টেডিয়াম টিকেট কাউন্টারে। ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন মিলবে টিকেট। এছাড়া অনলাইনে বিসিবির ওয়েবসাইট থেকে মিলবে ম্যাচের টিকেট।

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে বাংলাদেশ সফর সূচি
১ম ওয়ানডে : ১৮ মার্চ, সিলেট (দুপুর ২টা)
২য় ওয়ানডে : ২০ মার্চ, সিলেট (দুপুর ২টা)
৩য় ওয়ানডে: ২৩ মার্চ, সিলেট (দুপুর ২টা)

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com