শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ভোলায় গ্রেফতার ২

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৭৮ বার

ভোলার দৌলতখানে দুই সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার চারদিন পর চরসামাইয়া ইউনিয়নে এক সপ্তম শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার রাতে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার ভোরে অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষক ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন-সদরের চর সামাইয়া ইউনিয়নের সাহেবের চর এলাকার সেলিমের ছেলে রায়হান ও তার সহযোগী হেলাল।

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহসিন আল ফারুক জানান, ভোলা সদর উপজেলায় স্থানীয় একটি মাদারাসার সপ্তম শ্রেণির ছাত্রীকে ঘরে একা রেখে তার মা ওষুধ কিনতে যান। এসময় পাশের বাড়ির রায়হান ঘরে একা পেয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে। ছাত্রীর চিৎকার শুনে এলাকার লোক ছুটে আসলে রায়হান পালিয়ে যায়। পরে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়।

এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ভোলা থানায় একটি মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গত বুধবার রাত ১০টার দিকে ভোলার দৌলতখানে দুই সন্তানের জননীকে রাতে বাড়ি ফেরার পথে অটোরিকশা থেকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। সূত্র : ইউএনবি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com