রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

আইন সংশোধন, যেসব শর্তে বিদেশীরাও হতে পারবেন সৌদি নাগরিক

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৯৬ বার

সৌদি আরব বিদেশীদের জন্য নাগরিকত্বের ব্যবস্থা করতে তাদের আইনে সংশোধনী এনেছে। প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান চলতি বছরের প্রথম দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রস্তাব করা একই আইনে সম্মতি দিয়েছেন।

সিদ্ধান্তের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে মক্কা আল-মুকাররামার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করা হয়েছে।

সংশোধনী অনুযায়ী, সৌদি মা ও বিদেশী বাবার সন্তান কয়েকটি শর্তের অধীনে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। শর্তগুলো হচ্ছে : তাদের অবশ্যই ১৮ বছরের বেশি বয়সের হতে হবে, আরবি ভাষায় অনর্গল কথা বলার যোগ্যতা থাকতে হবে, আচার-আচরণে অবশ্যই ভালো হতে হবে, এবং ছয় মাসের বেশি কারাদণ্ডে দণ্ডিত হতে পারবে না।

উল্লেখ্য, সৌদি বাবার সন্তানরা স্বয়ংক্রিয়ভাবেই দেশটির নাগরিকত্ব পেতে পারে। নতুন আইনের ব্যাপারে কয়েকজন সমালোচক বলেছেন, এর ফলে সৌদি নারীদের তাদের বিদেশী স্বামীর সন্তানদের নাগরিকত্ব পেতে অনেক কঠিন অবস্থার মধ্য দিয়ে যেতে হবে।

সৌদি আরব ২০২১ সালের নভেম্বরে ‘বিশেষজ্ঞ ও অনন্য বৈশ্বিক প্রতিভার’ অধিকারীদের নাগরিকত্ব প্রদান করার আইন পাস হয়। একই ধরনের আইন এর আগে সংযুক্ত আরব আমিরাত গ্রহণ করেছিল।

সূত্র : মিডল ইস্ট মনিটর

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com