শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

সিরিজ জিতেও শাস্তির মুখোমুখি ইংল্যান্ড

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৪৫ বার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জেতার পরও শাস্তির মুখোমুখি হতে হয়েছে ইংল্যান্ড ক্রিকেট দলকে। স্লো ওভার রেটের কারণে দলের প্রত্যেকের ম্যাচ ফির ২০ শতাংশ কাটা হয়েছে। গতকাল রোববার রাতে সিরিজ নির্ধারণী ম্যাচে নানা নাটকীয়তার পর জেতে ইংল্যান্ড।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ড জেতে ২-১ ব্যবধানে। সিরিজের সবগুলো ম্যাচই ছিল নাটকীয়তায় ভরা। সেঞ্চুরিয়নে নির্ধারিত সময় শেষ হওয়ার পরও এক ওভার পিছিয়ে ছিলেন ইংলিশরা। দলটির অধিনায়ক ইয়ন মরগান এ শাস্তি মেনে নিয়েছেন।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কোড অব কন্ডাক্টের ২.২২ ধারা অনুযায়ী এই শাস্তির মুখোমুখি হয়েছে ইংল্যান্ড দল।

আগে ব্যাটিং করে ২২৩ রানের বিশাল টার্গেট দেয় দক্ষিণ আফ্রিকা। মরগানের মাত্র ২২ বলে ৫৭ রানের ইনিংসে পাঁচ বল হাতে রেখেই জিতে যায় ইংল্যান্ড। এই সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা জয় পায় এক রানে, দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড জয় পায় দুই রানে আর শেষ ম্যাচে পাঁচ উইকেটে জিতে যায় ইংল্যান্ড।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com