রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

আবার বাড়লো স্বর্ণের দাম

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৪৯ বার

আরও বেড়েছে স্বর্ণের দাম। ২২, ২১ ও ১৮- এই তিন ক্যারেট মানের স্বর্ণের ভরিপ্রতি দাম বেড়েছে ১ হাজার ১৬৬ টাকা। বুধবার থেকে নতুন এই দাম কার্যকর হবে।

মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানিয়েছে। এনিয়ে চলতি বছরের দুই মাসের মধ্যে দুই দফায় স্বর্ণের দাম বাড়ানো হল। এর আগে সর্বশেষ গত ৫ জানুয়ারি ১ হাজার ১৬৬ টাকা বাড়ানো হয়। এছাড়া গত বছরের জুলাই, আগস্ট, নভেম্বর ও ডিসেম্বরে মোট চার দফায় বাড়ানো হয় স্বর্ণের দাম।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, টাকার বিপরীতে ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্বর্ণের নতুন দাম অনুযায়ী, বুধবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে হবে ৬১ হাজার ৫২৭ টাকায়। যা মঙ্গলবার পর্যন্ত বিক্রি হচ্ছে ৬০ হাজার ৩৬১ টাকা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com