বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বিমান থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৪৪ বার

পাকিস্তান মঙ্গলবার সফলভাবে বিমান থেকে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, রা’দ নামে এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হওয়ায় পাকিস্তান কৌশলগত যুদ্ধের ক্ষমতা বাড়াতে সক্ষম হবে। আইএসপিআর জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটির পাল্লা ৬০০ কিলোমিটার।

আইএসপিআর’র বিবৃতিতে আরো বলা হয়েছে, এ ক্ষেপণাস্ত্রের সাহায্যে পাকিস্তানি বিমান বাহিনী সমুদ্র এবং স্থলে হামলা চালাতে পারবে। ক্ষেপণাস্ত্রটিতে অত্যন্ত উন্নতমানের গাইডেন্স এবং নেভিগেশন সিস্টেম ব্যবহার করা হয়েছে যার ফলে এ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে খুবই নিখুঁতভাবে হামলা চালাতে পারবে।

পাকিস্তানের স্ট্র্যাটেজিক প্ল্যানস ডিভিশনের মহাপরিচালক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষাকে তার দেশের যুদ্ধক্ষমতা বাড়িয়ে দেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। এছাড়া, পাকিস্তানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষার প্রশংসা করেছেন।
সূত্র : পার্স টুডে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com