শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ আসামে ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫ বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল

১৮৩ টাকার লটারি কেটে সাড়ে চার কোটির সম্পত্তি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৩১ বার

২৩ বছরের জেম্মা নিকলিন। বাবা-মায়ের সঙ্গে তিনি থাকেন ওয়েস্ট মিডল্যান্ডের বিলস্টোনে। সম্প্রতি তিনি দুই ইউরোর (বাংলাদেশী মুদ্রায় ১৮৩ টাকা) লটারির টিকিট কেটেছিলেন। সেই টিকিট তাকে পাইয়ে দিয়েছে পাঁচ লাখ ইউরোর মূল্যের ফার্ম হাউস। বাংলাদেশী মুদ্রায় সেই ফার্ম হাউসের দাম প্রায় চার কোটি ৫৮ লক্ষ টাকা।

শ্রপশায়ারের ওই ফার্ম হাউসটি আগেই পছন্দ করেছিলেন জেম্মা। সেটি জেতার জন্য জেম্মার বাবা-মা, বয়ফ্রেন্ড সকলেই লটারির টিকিট কেটেছিলেন। তার বাবা-মা কেটেছিলেন ১০টি টিকিট। তার বয়ফ্রেন্ড কিনেছিলেন পাঁচটি টিকিট। জেম্মা কেটেছিলেন দু’টি টিকিট। তাতেই হয়েছে বাজিমাত।

এই পুরস্কার জিতে নিজের উচ্ছ্বাস গোপন করেননি জেম্মা। সেই বাড়িতে শিফট করার পরিকল্পনাও শুরু করবেন বলে জানিয়েছেন তিনি। জানা গেছে, খরিদ্দার পেতে হিমশিম খেয়ে ওই ফার্ম হাউসের মালিক লটারির ব্যবস্থা করেছিলেন।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com