শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

কাসেম সোলাইমানিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন : জাতিসঙ্ঘ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৭১ বার

ইরানের কুদস ফোর্সের কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানির ট্রাম্পের সরাসরি নির্দেশে হত্যার ঘটনা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে জাতিসঙ্ঘ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জাতিসঙ্ঘের বিশেষ প্রতিনিধি অ্যাগনেস ক্যালামার্ড এ কথা বলেন।

এক বক্তব্যে তিনি বলেন, জেনারেল সোলাইমানির হত্যাকাণ্ডের মাধ্যমে এমন একটি অপরাধমূলক প্রক্রিয়া শুরু করা হলো, যা শেষ পর্যন্ত ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। সম্প্রতি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও জানান, যুক্তরাষ্ট্র ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করার মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

তেমনি আন্তর্জাতিক বিশ্লেষকরা জানান, যে প্রক্রিয়ায় জেনারেল সোলাইমানিকে হত্যা করা হয়েছে বিশ্বের ড্রোন-সমৃদ্ধ অন্যান্য দেশও সেই প্রক্রিয়ায় শত্রু দেশের রাজনৈতিক নেতাদের হত্যা করা শুরু করলে বিশ্বে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে। গত ৩ জানুয়ারি শুক্রবার ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জেনারেল সোলাইমানিকে বহনকারী গাড়ির উপর পেণাস্ত্র নিপে করে মার্কিন সেনারা। সূত্র : পার্স টুডে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com