শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ইরানে করোনাভাইরাসে আরো ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৪

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৫১ বার

ইরানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে ইরানে এই ভাইরাসে চারজনের মৃত্যু হলো। এছাড়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরো ১৪ জন।

এ পর্যন্ত কোম, তেহরান ও গিলান প্রদেশে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। প্রথম দুই ব্যক্তি কোমে মারা গেছেন। এ কারণে ধারণা করা হচ্ছে ওই শহর থেকেই ভাইরাস ছড়িয়ে পড়ছে।

একটি সূত্র জানিয়েছে, কোমে চীনা শ্রমিক রয়েছেন, হয়তো তাদের মাধ্যমেই ভাইরাসটি প্রদেশের কোনো কোনো বাসিন্দার দেহে প্রবেশ করেছে।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো ধরা পড়ে নভেল করোনাভাইরাস। এখন পর্যন্ত এটি আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জাপান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের অন্তত ২৫টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে।

চীনের হুবেই প্রদেশের উহানের একটি সামুদ্রিক খাবারের বাজার থেকে এই ভাইরাসের প্রাদুর্ভাব শুরু।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com