রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

নিউ সুপার মার্কেটে আগুন: আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ১৬২ বার

রাজধানীর ঢাকা নিউ সুপার মার্কেটে আগুন লাগার পর সংলগ্ন সড়কগুলোতে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। আজ শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর একে একে ২৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস সদস্যদের সাহায্য করছেন র‌্যাব, সেনাবাহিনী, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আগুন লাগার পরপরই নিউ সুপার মার্কেটের সামনের মিরপুর সড়কে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। ওই সড়কে ফায়ার সার্ভিসের গাড়িগুলো অবস্থান নিয়ে আগুন নেভানোর কাজ করছে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, আগুন নেভানোর কাজটি নির্বিঘ্ন করতে আশপাশের সড়কে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে।

জানা গেছে, ধোঁয়ায় অসুস্থ হয়ে সাতজন ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। সকলকেই অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। আহতরা হলেন- ফায়ার সার্ভিস সদস্য রাসেল (২২), শান্ত (২৪), তৌফিক (২৩) ও ভলান্টিয়ার রিফাত (২৩)। অন্যদের পরিচয় পাওয়া যায়নি।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ব্যবসায়ীরা। মার্কেটের সামনে তাদের আহাজারি করতে দেখা যায়। ব্যবসায়ীদের কেউ কেউ নিজেদের দোকান থেকে অক্ষত মালামাল বের করে আনার চেষ্টা করছেন।

আগুন লাগার কারণ হিসেবে ফায়ার সার্ভিস এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে নিউ সুপার মার্কেটের মালিক সমিতির সভাপতি মো. শহিদুল্লাহ বলেন, ‘সিটি করপোরেশনের লোকেরা রাত ৩টার দিকে ব্রিজ ভাঙার কাজ করছিল। ব্রিজের ওখানে আমাদের কারেন্টের লাইন আছে সেটা তারা খেয়াল করেনি। ওই লাইনের উপর বুলডোজার চালানোর সময়ই আগুনের সূত্রপাত হয়েছে। তারা কোনো পরিকল্পনা না করে এই ব্রিজ ভাঙার কারণে আজ এই দশা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com