রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

ঈদের ছুটিতে মেট্রোরেল চলবে কি না, জানা গেল

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ১৪১ বার

ঈদের ছুটিতেও চলবে মেট্রোরেল। গত বৃহস্পতিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব মোহাম্মদ আবদুর রউফ স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, আগামী ২১ এপ্রিল হতে ২৩ এপ্রিল পর্যন্ত ঈদুল ফিতরের সরকারি ছুটি উপলক্ষে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁ এই ৯টি স্টেশনে থেমে এবং বিপরীতক্রমে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ২০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে।

তবে শুধু ঈদুল ফিতরের দিন দুপুর ২টা থেকে ৬টা পর্যন্ত ২০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে।

আগামী ২৪ এপ্রিল হতে প্রতিদিন আগের মতো সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত উত্তরা উত্তর থেকে আগারগাঁও এ ৯টি স্টেশনে থেমে এবং বিপরীতক্রমে ১০ মিনিটে পরপর চলাচল করবে। সাপ্তাহিক বন্ধ থাকবে আগের মতোই মঙ্গলবার।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ধাপে ধাপে এই রুটের ৯টি স্টেশনের সবগুলো চালু করা হয়। এ বছরই ডিসেম্বরের মধ্যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলবে মেট্রোরেল। এখন দিনে ছয় ঘণ্টা চললেও জুলাইয়ের মধ্যে পুরোদমে চলাচল করার কথা জানিয়েছেন মেট্রোরেল কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com