বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

গ্যাসের গন্ধের খবরে আতঙ্কিত না হতে জ্বালানি মন্ত্রণালয়ের আহ্বান

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ১৮১ বার

রাজধানীর বেশ কয়েকটি এলাকায় ‘গ্যাসের গন্ধের’ খবরে আতঙ্কিত না হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

মগবাজার, বাড্ডা, বাসাবো, ধানমন্ডি, হাজারীবাগসহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা রাস্তায় গ্যাসের গন্ধের কথা জানিয়েছে।

এর আগে জ্বালানি মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভেরিফায়েড পেজের এক পোস্টে বলা হয়, ঈদের সময় কারখানায় গ্যাস সরবরাহ না হওয়ায় সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় ‘ওভার-ফ্লো’ ও গন্ধের সৃষ্টি হয়েছে।

এতে আরো বলা হয় যে তিতাস গ্যাসের জরুরি ও কারিগরি টিম যত দ্রুত সম্ভব সমস্যা সমাধানে কাজ করছে।

তিতাস গ্যাসের হটলাইন- ১৬৪৯৬ উল্লেখ করে মন্ত্রণালয়ের ফেসবুক পোস্টে বলা হয়, নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেয়া হচ্ছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এক ফেসবুক পোস্টে বলেছেন, বিভিন্ন এলাকায় গ্যাসের গন্ধের খবর মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

তিতাস গ্যাস ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানাচ্ছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com