শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী চোট কাটিয়ে অনুশীলনে মার্তিনেজ, আর্জেন্টিনা শিবিরে স্বস্তি চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল

দিল্লি রণক্ষেত্র : নিহতের সংখ্যা বেড়ে ৪

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৫৭ বার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের মধ্যেই রণক্ষেত্রে পরিণত হয়েছে দেশটির রাজধানী। সোমবার গভীর রাত পর্যন্ত চলে সংঘর্ষ। এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত চারজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে বিপুলসংখ্যক লোক। নাগরিকত্ব আইনের পক্ষে ও বিপক্ষে থাকা গ্রুপের মধ্যে এই সংঘর্ষ ঘটে। এক বিজেপি নেতার ইন্ধনে এই সঙ্ঘাত ঘটে বলে কেউ কেউ মনে করছেন।

স্থানীয়রা জানিয়েছে অন্তত ৫০ জন আহত হয়েছে এ দিনের সংঘর্ষে। সোমবার দিল্লির পরিস্থিতির যেসব ছবি প্রকাশ্যে আসতে শুরু করেছে তাতে রাজধানীকে যুদ্ধক্ষেত্র ছাড়া আর কিছুই মনে হচ্ছে না বলে বিশ্লেষকেরা জানান। ভারতের মিডিয়ার খবরে বলা হয়, এই সঙ্ঘাতের সময় ধ্বংস হয়েছে একের পর এক গাড়ি বাড়ি দোকানপাট সব কিছুই। এমনকি পেট্রোল পাম্পে আগুন ধরিয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে। এদিন ভজনপুর আর একটি পেট্রোল পাম্পে আগুন ধরিয়ে দেয়া হয়। নর্থ ইস্ট দিল্লি রাস্তা জুড়ে পড়ে আছে কাজ পাথরের টুকরো।

চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে পুড়ে যাওয়া গাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ প্রথমে কাঁদানে গ্যাসের শেল পাঠালেও পরে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়। ইটের আঘাতে মৃত্যু হয়েছে রতনলাল নামে এক পুলিশের হেড কনস্টেবলের।

বিক্ষোভকারীদের ছোড়া ইটের আঘাতে গুরুতর চোট পান রতনলাল। তখনই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে এক বিক্ষোভকারী পুলিশের দিকে বন্দুক নিয়ে এগিয়ে যাচ্ছেন।
সূত্র : ইন্ডিয়া টুডে, এনডিটিভি, ইন্ডিয়া এক্সপ্রেস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com