শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় নতুন প্রধানমন্ত্রী ঘোষণায় এমপিদের মত নিচ্ছেন রাজা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৩৩ বার

মাহাথির মোহাম্মদের পদত্যাগের পর নতুন প্রধানমন্ত্রী নির্ধারণে সব পার্লামেন্ট সদস্যের মতামত নেবেন মালয়েশিয়ার রাজা আব্দুল্লাহ রি’আয়াতুদ্দিন আল-মুস্তফা বিল্লাহ শাহ। মঙ্গলবার থেকেই শুরু হয়েছে এই সাক্ষাৎকার পর্ব, চলবে টানা দুই দিন।

রাজপরিবারের মুখপাত্র আহমাদ ফাদিল শামসুদ্দিন জানান, দলমত নির্বিশেষে এই সাক্ষাৎকার পর্বে মঙ্গলবার অংশ নিচ্ছেন ৯০ জন পার্লামেন্ট সদস্য। তাদের একজন একজন করে সবার মতামত নেবেন রাজা আব্দুল্লাহ। এ সময় সরকারের মুখ্য সচিব মো: জুকি আলীও উপস্থিত থাকবেন।

‘সাক্ষাৎকার হবে খুবই সাধারণ। সবাই বড়জোর দু-তিন মিনিট করে সময় পাবেন। সাক্ষাৎকার চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। সোমবার রাতেই সব পার্লামেন্ট সদস্যকে এ বিষয়ে জানিয়ে দেয়া হয়েছে।’

আহমাদ ফাদিল বলেন, রাজা প্রধানমন্ত্রী নিয়োগ দেয়ার ক্ষমতা রাখেন। কিন্তু তিনি পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠের মতামত নিয়ে সেটি নির্ধারণ করবেন। এজন্য তিনি প্রথমবারের মতো ব্যক্তিগতভাবে পার্লামেন্ট সদস্যদের সাক্ষাৎকার নেবেন।

দেশটির রাজনীতিতে সপ্তাহব্যাপী নানা নাটকীয়তার পর সোমবার দুপুরে আচমকা পদত্যাগ করেন মাহাথির মোহাম্মদ। পদত্যাগের পর তিনি রাজা আবদুল্লাহর সাথে দেখা করতে রাজপ্রাসাদে যান। এ সময় মাহাথিরকে দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন রাজা। সূত্র : নিউ স্ট্রেইট টাইমস।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com