সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

যুুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ায় থেমে গেছে প্রবৃদ্ধি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৬ মে, ২০২৩
  • ১৫২ বার

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ প্রায় ১৬ বছরের মধ্যে এবার সুদের হার বাড়িয়েছে সর্বোচ্চ পর্যায়ে। কিন্তু এর ফলে অর্থনীতি চার দশকের মধ্যে সবচেয়ে মন্থর হয়ে পড়েছে।

ফেডারেল রিজার্ভ কর্মকর্তারা এখন সুদের হার ৫-৫.২৫ শতাংশ নির্ধারণ করতে চাচ্ছেন। তবে এই হার ২০০৭ সালের পর থেকে কখনো পৌঁছেনি।

তৃতীয় একটি বড় ব্যাংকের পতনের শঙ্কার মধ্যে ফেড টানা দশমবারের মতো সুদের হার বাড়ানোর পদক্ষেপ গ্রহণ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি দ্বিতীয় বৃহত্তম ঘটনা। ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন সোমবার জানিয়েছে, তারা বিপদগ্রস্ত ফার্স্ট রিপাবলিক ব্যাংকের বেশির ভাগ শেয়ার জেপিমর্গ্যান চেজের কাছে বিক্রি করে দিয়েছে। মার্চের প্রথম দিকে ক্যালিফোর্নিয়াভিত্তিক সিলিকন ভ্যালি ব্যাংক ও নিউ ইয়র্কভিত্তিক সিগনেচার ব্যাংকের পতনের পর এই ব্যাংকটির বন্ধ হলো।

বিশেষজ্ঞরা বলছেন, ফেডারেলের সর্বশেষ সুদের হার বৃদ্ধির ফলে ঝুঁকি ব্যবস্থাপনায় সহায়ক হবে। ফেড কর্মকর্তারা বলছেন, তারা পরিস্থিতির দিকে নজর রাখবেন, সার্বিক বিষয় মূল্যায়ন করছেন।

তবে অর্থনীতি ভালো অবস্থায় নেই। ভোক্তারা কম ব্যয় করছেন, কারখানাগুলো তাদের কার্যক্রম মন্থর করেছে, চাকরির বাজারে মন্দার সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com