রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

৫ ব্যবসায়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১৪১ বার

২৩৪ কোটি টাকার ঋণখেলাপির মামলায় বন্দর নগরী চট্টগ্রামের পাঁচ ব্যবসায়ীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ওয়ান ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে ২৩৪ কোটি টাকা ঋণ নিয়ে পরিশোধ করেননি ওই ব্যবসায়ীরা।

পাঁচ ঋণ খেলাপি ব্যবসায়ীরা হলেন- সীতাকুণ্ডের শীতলপুর অটো স্টিল মিলস লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক নাজিম উদ্দিন, পরিচালক মোহাম্মদ হোসেন, জানে আলম ও মাহবুব আলম। মঙ্গলবার অর্থঋণ আদালত চট্টগ্রামের বিচারক মুজাহিদুর রহমান তাদের বিরুদ্ধে এ আদেশ দেন।

আদালত এই বিষয়ে ব্যবস্থা নিতে ইমিগ্রেশন শাখার বিশেষ পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন৷ আদেশে বিচারক উল্লেখ করেন, ঋণের বিপরীতে যে সম্পত্তি ব্যাংকে বন্ধক আছে, তা অতি সামান্য। এ অবস্থায় তারা দেশ ছাড়লে বিপুল পরিমাণ খেলাপি ঋণ আদায় অনিশ্চিত হয়ে পড়তে পারে।

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বলেন, `ওয়ান ব্যাংক লিমিটেডের আগ্রাবাদ শাখা থেকে পাঁচ ব্যবসায়ী ঋণ নিয়ে পরিশোধ করেননি। গত ১৩ এপ্রিল খেলাপি ঋণ আদায়ের দাবিতে ব্যাংক কর্তৃপক্ষ আদালতে মামলা করে।’

এর আগে গত জানুয়ারিতে অর্থমন্ত্রী ঋণ তথ্য ব্যুরো (সিআইবি) ডেটাবেজ ( ২০২২ সালের নভেম্বর মাসভিত্তিক) অনুসারে যে শীর্ষ ২০ খেলাপি প্রতিষ্ঠানের তালিকার প্রকাশ করেন তার অর্ধেকই চট্টগ্রাম জেলার।

তালিকা বিশ্লেষণে দেখা যায়, আওয়ামী লীগ নেতাদের পাশাপাশি বিএনপির নেতাদের প্রতিষ্ঠানও রয়েছে খেলাপির তালিকায়। শীর্ষ ঋণ খেলাপির মধ্যে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের ঋণ ১ হাজার ৮৫৫ কোটি টাকা, রাইজিং স্টিল লিমিটেডের ঋণ ১ হাজার ১৪২ কোটি টাকা, সাদ মুসা ফেব্রিকসের ঋণের পরিমাণ ১ হাজার ১৭২ কোটি টাকা, সামান্নাজ সুপার অয়েলের ১ হাজার ১৩০ কোটি টাকা, মোহাম্মদ ইলিয়াস ব্রাদার্সের ঋণ ৯৬৫ কোটি টাকা, আরএসআরএম স্টিলের প্রতিষ্ঠান এস এম স্টিল রি-রোলিং মিলের ঋণ ৮৮৮ কোটি টাকা, রেডিয়াম কম্পোজিট টেক্সটাইল মিলসের খেলাপি ঋণ ৭৭০ কোটি টাকা, এহসান স্টিল রি-রোলিং মিলের খেলাপি ঋণ ৬২৪ কোটি টাকা ও সিদ্দিক ট্রেডার্সের ঋণ ৬৭০ কোটি টাকা।

সূত্র : ডয়চে ভেলে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com