রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহী আছেন, আশা করি ব্যবস্থা নেবেন: ওবায়দুল কাদের

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২১ মে, ২০২৩
  • ৯৭ বার

বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আশা প্রকাশ করে বলেন, এ বিষয়ে রাজশাহীতে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী সরেজমিন দেখে ব্যবস্থা নেবেন।

আজ রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বিজ্ঞান যাদুঘরের সামনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে এ কথা বলেন ওবায়দুল কাদের।

advertisement

এক দফার নামে বিএনপি প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিচ্ছে দাবি করে সেতুমন্ত্রী বলেন, ‘আন্দোলনের নামে যে ষড়যন্ত্র-চক্রান্ত চলছে, সে বিষয়ে আপনাদের সতর্ক করতে আমি দাঁড়িয়েছি। মির্জা ফখরুল ইসলামের ২৭ দফা থেকে ১০ দফা, এখন ১ দফা দাবি হয়েছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন শেখ হাসিনার সরকারের পতনের জন্য এক দফা ঘোষণা দিয়েছেন। আর গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় দলটির জেলা আহ্বায়ক বললেন, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। আমরা অনেক শান্তি সমাবেশ করেছি। নেতাকর্মীদের বলব, আর শান্তি সমাবেশ নয়, তাদের প্রতিরোধ করা হবে। এবার খুনি, অপশক্তির আস্তানা গুঁড়িয়ে দিতে হবে।’

সেতুমন্ত্রী বলেন, ‘১৯ তারিখে শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে এখনো আবু সাইদ বাইরে আছেন। আমি জানি না কেন এখনো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি? স্বরাষ্ট্রমন্ত্রী এখন রাজশাহী আছেন। তিনি সরেজমিন দেখে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে আশা করি।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি নির্বাচন না করে নির্বাচন ঠেকাতে আসলে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে। বিএনপিকে ক্ষমতাসীনরা আর শান্তির সমাবেশ করে জবাব দেবে না, দলটিকে ইউনিয়ন থেকে কেন্দ্র পর্যন্ত প্রতিহত করতে হবে।’

তিনি বলেন, ‘বিএনপির এই ষড়যন্ত্র মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে, অসাম্প্রদায়িক চেতনার বিরুদ্ধে, এটা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের বিরুদ্ধে। তাই সবাইকে সম্মিলিতভাবে বিএনপির এই অপচেষ্টা রুখে দিতে হবে।’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি সাদেক খান প্রমুখ বক্তব্য দেন। সমাবেশ সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com