শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিএনপি নেতার উসকানিমূলক মন্তব্যের নিন্দায় যুক্তরাষ্ট্র

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১২৮ বার

ঢাকায় মার্কিন দূতাবাস বলেছে, তারা যেকোনো ধরনের উত্তেজক ভাষা ব্যবহার, ভীতি প্রদর্শন বা সহিংসতার হুমকির নিন্দা জানাচ্ছে।

মঙ্গলবার (২৩ মে) এ বিষয় জানানো হয়।

রাজশাহীর এক স্থানীয় বিএনপি নেতা সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কবরস্থানে পাঠানোর’ হুমকি দিলে, তারই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র এ নিন্দা জানায়। মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স প্রধান শন জে ম্যাকিনটোশ বলেন, ‘মার্কিন দূতাবাস যেকোনো ধরনের উত্তেজক ভাষা, ভীতি প্রদর্শন বা সহিংসতার হুমকির নিন্দা জানাচ্ছে।’

সহিংসতা উসকে দেয়ার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দৃঢ় অবস্থানের কথা উল্লেখ করে ম্যাকিনটোশ আরো বলেন, ‘আমরা গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের নীতির প্রতি আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করছি।’ রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের এ হুমকির বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবিতে দেশব্যাপী ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ হওয়ার পর, মার্কিন দূতাবাসের এ মন্তব্যটি এলো।
ম্যাকিনটোশ বলেন, যুক্তরাষ্ট্র একটি স্থিতিশীল, সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভবিষ্যতের বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশের প্রয়াসকে সমর্থন করতে অঙ্গীকারাবদ্ধ। তিনি বলেন,‘রাজনৈতিক স্থিতিশীলতা, শান্তিপূর্ণ সহাবস্থান ও গণতান্ত্রিক নীতি-আদর্শের প্রতি শ্রদ্ধা যেকোনো সমাজের বিকাশের জন্য অত্যাবশ্যক।’

উল্লেখ্য, ১৯ মে রাজশাহীর পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক সমাবেশে বিএনপির ওই নেতা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে প্রকাশ্যে ‘হত্যার হুমকি’ দেন। ওই সমাবেশে চাঁদ বলেন,‘আমরা আর ২৭ বা ১০ দফা দাবি করব না, এখন একটাই দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর দফা।’

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com