শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর

উত্তরখানে সেপটিক ট্যাঙ্কে নেমে ২ শ্রমিকের মৃত্যু

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ১৬১ বার

রাজধানীর উত্তরখানের বাবুর্চির মোড় এলাকায় একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্কে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তাদের নাম আব্দুস সামাদ (৫০) ও মধু (৪৩)।

রোববার সকালে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে দু’জনের লাশ উদ্ধার করে।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবুল কালাম বলেন, সকাল ১০টার দিকে খবর পাই উত্তরখানের বাবুর্চি মোড় এলাকায় একটি নির্মাণাধীন ভবনে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নামেন দুই শ্রমিক। বিষাক্ত গ্যাসের কারণে তারা আর ওপরে উঠতে পারেননি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। তারা এসে দু’জনের লাশ উদ্ধার করে।

তিনি বলেন, দুই শ্রমিকের লাশ সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com