বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

অর্জুনের বিশেষ মুহূর্তের ছবি প্রকাশ করলেন মালাইকা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১২৭ বার

শরীরে কোনো পোশাকের দেখা নেই। একটি বালিশ দিয়ে নিজেকে ঢেকে রাখার চেষ্টা করেছেন। এমন অবস্থায়ই সোফায় আরাম করে শুয়ে আছেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর।

তার সেই মুহুর্তের ছবি ক্যামেরাবন্দী করেছেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। শুধু ছবি তুলেই ক্ষান্ত থাকেননি। সেটি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে লিখেছেন, ‘আমার একান্ত অলস ছেলেটা’।

মালাইকার সেই ছবি পোস্ট করতেই হু হু করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভক্তরা নানা রকমের মন্তব্য করছেন ছবিটিকে ঘিরে। যার অধিকাংশই নেতিবাচক।

কেউ লিখেছেন, ‘নিজের ছেলের কথা ভাবুন।’ কেউ প্রশ্ন তুলেছেন, ‘মালাইকা কিভাবে এই ছবিটা প্রকাশ করলেন?’ কেউ আবার ‘লজ্জাজনক’ বলেও মন্তব্য করেছেন।

অর্জুন-মালাইকার সম্পর্কের খবর নতুন কিছু নয়। বহুদিন ধরেই প্রেম করছেন এই জুটি। বয়সে ১২ বছরের ছোট অর্জুনের সঙ্গে প্রেমে বাধা আসেনি মালাইকার। বিভিন্ন সময়েই দুজনকে একসঙ্গে দেখা গেছে। নিন্দুকেরা তাদের সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় নানা মন্তব্য করলেও এবার অর্জুনের খোলামেলা ছবি প্রকাশ করে তাদের সম্পর্কের গভীরতাও যেনো বুঝিয়ে দিলেন এই অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com