বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ, সেরা দশে কারা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ১২৭ বার

এ বছরে বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাব হিসেবে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের নাম ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ম্যাগাজিন ফোর্বস। বুধবার সবচেয়ে দামি ক্লাবগুলোর একটি তালিকা ঘোষণা করে এই ম্যাগাজিনটি।

সবচেয়ে দামি ১০ ক্লাবের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক (৬টি) ক্লাব ইংলিশ লিগের। ক্লাবগুলো হচ্ছে, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, চেলসি, টটেনহাম হটস্পার ও আর্সেনাল। স্প্যানিশ লিগে সেরা দশ ধনী ক্লাবের মধ্যে রিয়াল মাদ্রিদ ছাড়া আছে বার্সেলোনা। এছাড় জার্মানি (বায়ার্ন মিউনিখ) ও ফ্রান্স (পিএসজি) থেকে আছে একটি করে দল।

ফোর্বসের তথ্যানুযায়ী, বিশ্বের শীর্ষ ৩০ ক্লাবের গড় আয় ২.১৭ বিলিয়ন ডলার। গত বছর ২০টি ক্লাবের গড় আয় বের করা হয়েছিল। যার গড় পরিমাণ ছিল ২.৫৩ বিলিয়ন ডলার। এ বছর শীর্ষ ২০ দামি ক্লাবের গড় আয় ২.৮৯ বিলিয়ন ডলার। অর্থাৎ, ক্লাবগুলোর আয় বেড়েছে ১৪ শতাংশ।

সবচেয়ে দামি রিয়াল মাদ্রিদের বাজারমূল্য ৬.০৭ বিলিয়ন ডলার, যা গত বছরের চেয়ে ১৯ শতাংশ বেশি। গত বছরের চেয়ে আয় ৩০ শতাংশ বেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডের বাজারমূল্য ৬ বিলিয়ন ডলার। বর্তমানে ক্লাবটির মালিকানা গ্লেজার পরিবারের হাতে।

 

২০০৪ সাল থেকেই (করোনার কারণে ২০২০ সাল ছাড়া) সবচেয়ে দামি ক্লাবগুলোর তালিকা প্রকাশ করে আসছে ফোর্বস। সবচেয়ে দামির তালিকায় সেরা পাঁচের মধ্যে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড সবসময়ই ছিল। এর মধ্যে রিয়াল ৭ বার ও ম্যানচেস্টার ইউনাইটেড ১১ বার প্রথম স্থান লাভ করে। বার্সেলোনা ২০২১ সালে প্রথমবারের মতো সবচেয়ে দামি ক্লাবের তকমা পায়।

দামির তালিকায় সবচেয়ে বড় লাফ দিয়েছে ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেড। ২০২১ সালে সৌদি আরবের একটি বিনিয়োগ সংস্থা ৩৭৮ মিলিয়ন ডলারের বিনিময়ে কিনে নেয়। বর্তমানে ক্লাবটির মূল্য ৭৯৪ মিলিয়ন ডলার। যা গত বছরের তুলনায় ৫১ শতাংশ বেশি। এ বছর চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে দলটি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com