রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

মিশর সীমান্তে গুলিবিদ্ধ ২ ইসরাইলি কর্মকর্তা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ১০১ বার

মিশরের নিতজানা সীমান্তে দুই ইসরায়েলি গুলিবিদ্ধ হয়েছে। শনিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইসরাইলের সামরিক বাহিনীর মিডিয়া সেল।

ইসরাইলের স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মিশরের নিতজানা সীমান্তে সশস্ত্র কিছু লোকের সাথে ইসরাইলি বাহিনীর গুলি বিনিময় হয়েছে। এ সময় দু’জন ইসরাইলি সেনা গুলিবিদ্ধ হয়। তবে এখন পর্যন্ত সশস্ত্র লোকদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি এর আগে বলেছেন, ‘আজ সকালে পারান আঞ্চলিক ব্রিগেড এলাকায় একটি নিরাপত্তার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু’জন আহত হয়েছে।’

সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা সংশ্লিষ্ট এলাকায় শক্তিবৃদ্ধি করেছে এবং পরিস্থিতির দিকে দৃষ্টি রাখছে।

সূত্র : মিডল ইস্ট আই ও আরব নিউজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com