রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

মিসর সীমান্তের কাছে ইসরায়েলের ৩ সেনাকে গুলি করে হত্যা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৭৭ বার

মিসর সীমান্তের কাছে এক বন্দুকধারীর গুলিতে ইসরায়েলের তিন সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। আজ শনিবার সকালে তাদের লাশ

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, আজ সকালে সেনা পোস্টের বাইরে থেকে ডাকলেও উত্তর দিতে ব্যর্থ হলে ভেতর থেকে একজন পুরুষ ও একজন নারী সৈনিকের মরদেহ পাওয়া যায়। পরে উদ্ধার অভিযান চালানোর পর তৃতীয় সৈনিকের মরদেহ পাওয়া যায়। এ সময় হামলাকারীকে পেলে তাকে গুলি করে হত্যা করা হয়। অভিযুক্ত ব্যক্তি মিসর পুলিশ বাহিনীর সদস্য ছিলেন।

ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালানোর কয়েক ঘণ্টা পরই এ হত্যাকাণ্ড ঘটে।  ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল রিচার্ড হেচট বলেন, সীমান্ত দিয়ে পাচারের সময় ১৬ লাখ ইসরায়েলি শেকেল (প্রায় সাড়ে ৪ কোটি টাকা) মূল্যের মাদক জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে, বন্দুক হামলার সঙ্গে ওই ঘটনার যোগসূত্র থাকতে পারে। কেননা মাদক জব্দের কয়েক ঘণ্টার মধ্যেই হামলার ঘটনা ঘটে।

ইসরায়েল সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, মিসর সেনাবাহিনীর পূর্ণ সহযোগিতায় এ ঘটনার তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com