বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

সিঁড়ি থেকে পড়ে নায়িকার মৃত্যু

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ১২১ বার

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় নায়িকা পার্ক সু রিউ সিড়ি থেকে পড়ে মারা গেছেন। ২৯ বছর বয়সী এ নায়িকা দেশটির রোমান্টিক টিভি সিরিজ ‘স্নোড্রপ’-এর জন্য ব্যাপকভাবে নাগরিকদের মনে জায়গা করে নিয়েছিলেন। তবে তার এমন মৃত্যুরে দর্শকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, জেজু আইল্যান্ডে এ নায়িকার গানের অনুষ্ঠান ছিল। এর আগে গত শনিবার নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন তিনি। তখনই একটি সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে যান। এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে চিকিৎসকেরা প্রথমে এ নায়িকার ব্রেইন ডেথের কথা ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে পার্ক সু রিউ-এর অঙ্গদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নায়িকার মা কোরিয়ান বিনোদন পোর্টাল সোমপিকে বলেন, শুধুমাত্র তার ব্রেইন অচেতন কিন্তু তার হার্ট এখনো কাজ করছে। অনেকে আছেন যাদের অঙ্গের প্রয়োজন।

প্রতিবেদনে বলা হয়েছে, পার্কের শেষকৃত্য দেশটির স্থানীয় সময় সোমবার বিকেল ৪ টায় শুরু হয়েছে এবং আগামীকাল মঙ্গলবার সকালে শেষ হবে। পার্ক সু রিউ ২০১৮ সালে প্রথমবার ক্যামেরায় অভিনয়ে হাতেখড়ি হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com