শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

রাজধানীতে মা-মেয়ের লাশ উদ্ধার, স্বামী আটক

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১৪৫ বার

রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় বসবাসকারী বৃষ্টি আক্তার (৩৩) নামের এক গৃহবধূ ও তার ১০ বছর বয়সী মেয়ে সানজা মারোয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী সেলিমকে (৪০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বাড্ডা থানা পুলিশ।

মঙ্গলবার (১৩ জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাত ৩টার দিকে বনশ্রী ফরাজী হাসপাতাল থেকে তাদের উদ্ধার করে পুলিশ। পরে মা-মেয়েকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বুধবার সকাল সাড়ে ৬টার দিকে দু’জনকেই মৃত ঘোষণা করেন।

বৃষ্টির পরিবারের অভিযোগ, বৃষ্টি ও সানজাকে হত্যা করা হয়েছে। পারিবারিক সূত্র জানায়, সেলিমের পৈতৃক বাড়ি মেরুল বাড্ডায়। সেখানেই বৃষ্টি তাদের দুই সন্তান নিয়ে থাকতেন। সেলিম বর্তমানে বেকার। সানজা মেরুল বাড্ডায় একটি মাদরাসায় পড়ত।

ওই ঘটনায় জিজ্ঞাসাদের জন্য হাসপাতাল থেকে বৃষ্টির স্বামী সেলিমকে আটক করা হয়। সেলিমের দাবি, বৃষ্টি নিজে কিছু খেয়েছেন এবং পরে মেয়েকে কিছু খাইয়ে হত্যা করেছেন।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) সাদেক মিয়া জানান, চিকিৎসকেরা দ্রুত মা ও মেয়েকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। মা ও মেয়েকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com