বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

‘আমি গ্রামের সাধারণ মেয়ে’

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১৩৯ বার

ঈদে অ্যাকশন ও থ্রিলার ঘরনার সিরিজ নিয়ে আসছেন সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। নাম ‘মিশন হান্টডাউন’। এতে তিনি অভিনয় করেছেন নীরা চরিত্রে। তার সহশিল্পী মাহিদ চরিত্রে আছেন এফএস নাঈম। সিরিজটি যৌথভাবে বানিয়েছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।

‘মিশন হান্টডাউন’ প্রসঙ্গে মিম বলেন, ‘আমি সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি।’ এর গল্পটিও সেরকম। যার প্রমাণ ইতিমধ্যেই দর্শকরা পেয়েছেন। গতকাল শুক্রবার ট্রেলার প্রকাশের পর দেখলাম, অনেকেই কাজটির প্রশংসা করছে। তারা অপেক্ষায় আছে পুরো গল্পটি দেখার।’

গল্পে আপনার চরিত্রটি প্রসঙ্গে কিছু বলুন। উত্তরে পর্দার নীরা বলেন, ‘এতে আমি গ্রামের সাধারণ মেয়ে। যে কিনা সদ্য বিবাহিত স্বামী জিল্লুরকে খুঁজতে ঢাকায় আসে। তারপর পুলিশের সাহায্য চায়। কিন্তু কেউ তার নিখোঁজ স্বামীর তথ্য দিতে পারে না। এর মধ্যে নীরার সঙ্গে দেখা হয় এটিএসের (অ্যান্টি টেররিস্ট স্কোয়াড) প্রধান মাহিদের। গল্পে সে একজন সন্ত্রাসীদের ত্রাস। মাহিদকে থামানোর জন্য তার চোখের সামনে মেরে ফেলা হয়েছিল স্ত্রীকে। নীরাকে সাহায্য করতে হাত বাড়িয়ে দেয় মাহিদ। নীরার নিখোঁজ স্বামীকে খুঁজে পেতে একসঙ্গে মিশন শুরু করে তারা। এরপর বেরিয়ে আসে নানা চাঞ্চল্যকর তথ্য। গল্পটা কাউকে নিরাশ করবে না- এটা নিশ্চিত।’

‘মিশন হান্টডাউন’ সিরিজে নাঈম-মিম’র পাশাপাশি আরও অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত, সরকার রওনক রিপন, এ কে আজাদ সেতুসহ অনেকে। কোরবানির ঈদ উপলক্ষে সিরিজটি আগামী ২৮ জুন ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে উন্মুক্ত হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com