বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

রংপুর রাইডার্সে যোগ দিলেন সাকিব

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ২৩৮ বার
ছবি-ইন্টারনেট

বিপিএলে দল পরিবর্তন করলেন সাকিব আল হাসান। ফরচুন বরিশালের সাথে সম্পর্কচ্ছেদ করে যোগ দিয়েছেন রংপুর রাইডার্সে।

সাকিবের বরিশাল ছাড়ার গুঞ্জন আগেই ছিল, সোমবার মধ্যরাতে তা পূর্ণতা পেল। বিপিএলের আগামী দুই আসরের জন্য রংপুর রাইডার্সের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব।

বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএল গভর্নং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।

এর আগে ২০১৫ সালে রংপুরের হয়ে বিপিএল খেলেছিলেন সাকিব আল হাসান। সেবার নক আউট পর্ব থেকে বিদায় নেয় সাকিবের নেতৃত্বাধীন রংপুর। সেই আসরে ব্যাট হাতে উল্লেখযোগ্য পারফর্ম করতে না পারলেও বল হাতে ১৮ উইকেট নেন সাকিব আল হাসান।

এরপর ২০২০ সালে সপ্তম বিপিএল আসর সামনে রেখে তাকে দলে ভেড়ায় রংপুর, তবে সেবার আইসিসির নিষেধাজ্ঞায় পড়ে আর খেলা হয়নি সাকিবের।

প্রায় নয় বছর পর বিপিএলের আগামী আসরে রংপুরের জার্সি গায়ে প্রত্যাবর্তন ঘটতে যাচ্ছে সাকিবের। সবকিছু ঠিক থাকলে হয়ত বসুন্ধরা গ্রুপের আওতাধীন দলটির নেতৃত্বও দেবেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com