বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

কোনো ভুল করতে চায় না বাংলাদেশ, সেরা একাদশ নিয়েই মাঠে নামার সম্ভাবনা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ১৩১ বার
- ছবি - ইন্টারনেট

কোনো ভুল করতে চায় না বাংলাদেশ। আফগানদের মোটেও দুর্বল ভাবছে না টাইগাররা। বরং বেশ গুরুত্বের সাথেই রশিদ খানদের মোকাবেলা করার পরিকল্পনা এঁটেছে তামিম বাহিনী। টেস্টের পর ওয়ানডেতেও পেস সহায়ক উইকেটে খেলতে যাচ্ছে বাংলাদেশ দল।

গত বছর আফগানিস্তানের বিপক্ষে এই মাঠে একই কৌশলে খেলেছে বাংলাদেশ। সবুজ উইকেট ছিল সেই সিরিজেও। বাংলাদেশ সেই সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল। এবারো তাই আফগানদের বিপক্ষে সবুজ উইকেটের সুবিধা নিতে চাইবে টাইগাররা। তাছাড়া পেসাররাই তো এখন বাংলাদেশ দলের বোলিং আক্রমণের মূল ভরসা।

বাংলাদেশ দল অবশ্য এই সিরিজে সব পেসারদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলাতে চাচ্ছে। অধিনায়ক তামিম ইকবাল ম্যাচপূর্বক সংবাদ সম্মেলনে তারই আভাস দিয়ে গেছেন। এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে ক্রিকেটারদের খেলার মধ্যে রাখার পরিকল্পনা ম্যানেজমেন্টের। অর্থাৎ দলে থাকা প্রত্যেকেই এই সিরিজে খেলার সুযোগ পাবেন।

যাই হোক, সম্ভাবনার বিচারে আজ পূর্নশক্তির দল নিয়েই আফগানদের মোকাবেলা করতে চাইবে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল আছেন, চোট কাটিয়ে সাকিব আল হাসানও ফিরেছেন। ফিরেছেন তাসকিন আহমেদও। আর আফিফ হোসেনের যে প্রত্যাবর্তন ঘটছে, তাও অনেকখানি নিশ্চিতই।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও মুস্তাফিজুর রহমান।

উল্লেখ্য, সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। খেলা শুরু বাংলাদেশ সময় দুপুর ২টায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com