শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভিসা না দেয়ার অভিযোগ ফিলিস্তিনের ফুটবল প্রধানের ইতালিয়ানরা যে কারণে এবার ব্রাজিলকে সাপোর্ট করবে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না

পাকিস্তানে সামরিক ঘাঁটিতে হামলা, নিহত ৮

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ৭০ বার
ছবি : সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে উগ্রবাদীদের হামলায় চার সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছে আরো পাঁচ সেনা কর্মকর্তা।

বুধবার (১২ জুলাই) ভোরের দিকে উত্তর বেলুচিস্তানের ঝোব ঘাঁটিতে এ হামলা করা হয়। দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, উগ্রবাদীরা বেলুচিস্তানের উত্তরাঞ্চলে ঝোব ঘাঁটিতে কাপুরুষোচিত হামলা চালিয়েছে। এতে চার সেনা কর্মকর্তা নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছে। সৈন্যদের পাল্টা হামলায় তিন উগ্রবাদী নিহত হয়েছেন। এ বন্দুকযুদ্ধের মাঝে পড়ে একজন বেসামরিক নারীও নিহত হয়েছেন।

এ সময় আরো দুই হামলাকারীকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে আইএসপিআর। একইসাথে আহতদের উন্নত চিকিৎসার জন্য কোয়েটায় পাঠানো হয়েছে বলেও জানানো হয়েছে।

সূত্র : ডন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com