বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

একসঙ্গে কী করছেন জয়া-সৃজিত

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ১৩১ বার
ছবি : সংগৃহীত

একটা সময় জয়া আহসান ও কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিকে নিয়ে শোবিজে হয়েছে প্রেমের আলোচনা। ‘‌রাজকাহিনি’ সিনেমা মুক্তির পর সে আলোচনাটা আরও বেগ পেয়েছিল। সেসব এখন অতীত। সৃজিত এখন এপারের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার স্বামী। কিন্তু অভিনয় সূত্রে এখনও যোগাযোগ আছে সৃজিত ও জয়ার। আর এ কারণে তারা আবারও ফ্রেমবন্দি হলেন।

কলকাতার নতুন সিনেমা ‘দশম অবতার’র প্রথম চমক প্রকাশ্যে এল। সিনেমার মূল ব্যক্তিদের দেখা মিলল এক ফ্রেমে। ভক্তদের রীতিমত তাক লাগিয়ে এই ছবি উপহার দিলেন সৃজিত।

আজ বৃহস্পতিবার সৃজিতের পোস্ট করা ছবিতে দেখা যায়, তার সঙ্গে রূপম ইসলাম, অনির্বাণ ভট্টাচার্য, অনুপম রায়, যিশু সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্তকে। আর ছবির মধ্যমণি হয়ে আছেন জয়া আহসান। এমনকি জয়ার সঙ্গে দ্বৈত ছবিও তুলেছেন সৃজিত।

ছবিতে সবার পরনে ছিল সাদা শার্ট ও জিন্স। একটি পুরনো বাড়ির সামনে দাঁড়িয়ে তাদের ছবি তুলতে দেখা যায়। ছবিটি পোস্ট করে এই নির্মাতা লিখেছেন, ‘শীঘ্রই আসছে।’

জানা যায়, এদিন বাগবাজারের বসুবাটীতে সিনেমার লোগো লঞ্চের অনুষ্ঠান হয়। সেখান থেকেই এই ছবি পোস্ট করেন ‘অটোগ্রাফ’র পরিচালক।

উল্লেখ্য, সৃজিতের নতুন এই সিনেমায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের থাকার কথা ছিল। কিন্তু তিনি অন্তঃসত্ত্বা হওয়ার এটি করতে পারছেন না। সেখানে যুক্ত হয়েছেন জয়া আহসান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com