বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

রাজধানীতে কড়া নিরাপত্তা, চলছে তল্লাশি-জিজ্ঞাসাবাদ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ১৫৯ বার
ফাইল ছবি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভাগীয় তারুণ্যের সমাবেশ আজ শনিবার। এতে অংশ নেবেন ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ ও ফরিদপুর সাংগঠনিক বিভাগীয় অঞ্চলের নেতাকর্মীরা। বিএনপির উদীয়মান নেতাকর্মীরাও উপস্থিত থাকবেন সেখানে।

সমাবেশে যোগ দিতে অনেকেই ঢাকায় চলে এসেছেন। আজ সকাল থেকে ঢাকার পথে আরও অনেকে। এদিন রাজধানীর প্রবেশদ্বার আমিনবাজার, কেরাণীগঞ্জ, পোস্তগোলাসহ বিভিন্ন এলাকায় কড়া অবস্থানে দেখা গেছে আইনশৃঙ্খলাবাহিনীকে। পথচারীদের করতে দেখা গেছে জিজ্ঞাসাবাদ, চলছে তল্লাশিও।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সকালে রাজধানীর বাবুবাজার ব্রিজ ও পোস্তগোলা ব্রিজ এলাকা ঘুরে দেখা গেছে, সেখান দিয়ে বিভিন্ন অঞ্চলের বিএনপির ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঢাকায় আসছেন। পথে আছেন পথচারীরাও। এই এলাকায় কড়া নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আইনশৃঙ্খলাবাহিনী। সেখানে যাত্রীবাহী পরিবহনগুলোতে তল্লাশি চলছে। সড়কে সন্দেহ হলেই পথচারীদেরও করা হচ্ছে তল্লাশি। সেখানে কিছু মানুষকে জিজ্ঞাসাবাদও করতে দেখা গেছে।

জানা গেছে, আজ তারুণ্যের সমাবেশ থেকে বিএনপির একদফা দাবি বাস্তবায়নের অঙ্গিকারের পাশাপাশি আসতে পারে নতুন বর্তা। গতকালই শুক্রবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিভাগীয় তারুণ্যের সমাবেশ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু এমন ইঙ্গিত দিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com