বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

নিজ ভুবনে ফিরলেন হিরো আলম

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ১২৩ বার
ছবি : সংগৃহীত

অভিনয়, গান ও নানা ইউটিউব কনটেন্ট দিয়ে আলোচনায় আসেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। মাঝে নাম লেখান রাজনীতিতে। সম্প্রতি ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে খবরের শিরোনামে হয়েছেন বহুবার। নির্বাচনে হেরে তিনি জানিয়েছেন, এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন করবেন না তিনি। এমন কি নিজেকে রাজনীতি থেকেও গুটিয়ে নেওয়ার কথা বলেন হিরো আলম। সময় দিতে চান পুরোনো কাজে।

এবার সে কথাই রাখলেন তিনি। ফিরলেন নিজ ভুবনে। বর্তমানে নতুন গানের শুটিংয়ে ব্যস্ত আছেন হিরো আলম। তার ভাষ্য, ‘আজ নতুন যে গানটায় অভিনয় করেছি, তা প্রবাস জীবন নিয়ে। গানটা গেয়েছেন গগন সাকিব। আমার সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী রিয়া মনি। আশা করি, গানটি সবার ভালো লাগবে। তাছাড়া সামনে বেশ ক’টি সিনেমায় অভিনয় করব। সেগুলো নিয়েও কথা চলছে। কিছুদিনের মধ্যেই “শ্যাম বাজার” সিনেমা শুটিং শেষ করব।’

হিরো আলম আরও বলেন, ‘আমাকে মানুষজন চেনে অভিনয়ের মাধ্যমে। অভিনয়টা নিয়ে থাকতে চাই। কয়েকদিনের মধ্যে আমার “বাদশা দ্যা কিং” সিনেমার মুক্তি তারিখ জানানো হবে। ইচ্ছে আছে, প্রতি মাসে একটা করে সিনেমা মুক্তি দেওয়া।’

নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে কি হয়েছে সে সম্পর্কে আপনারা সবাই কম-বেশি জানেন। এর সব কিছুই তো আপনারা মিডিয়ায় দেখেছেন। এসব নিয়ে আর কথা বলতে চাই না।’

আগামীর ব্যস্ততা প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘দেশ ও দেশের বাইরে বেশ কিছু স্টেজ শো নিয়ে কথা হচ্ছে। চূড়ান্ত হয়ে শোগুলো করব। পাশাপাশি আমার ফাউন্ডেশনে কাজটাও চালিয়ে যাচ্ছি।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com