বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

অক্টোবরে প্রাক নির্বাচন পর্যালোচনা টিম পাঠাতে চায় যুক্তরাষ্ট্র

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ১০৯ বার
ছবি - ইন্টারনেট

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী অক্টোবরে বাংলাদেশে প্রাক পর্যালোচনা নির্বাচনী টিম পাঠাতে চায় যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

এর আগে বেলা ১১টায় কমিশনে আসেন মার্কিন রাষ্ট্রদূত। প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন সিইসির সঙ্গে।

পিটার হাস বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায়। যেকোনো দেশে শান্তি ও গণতন্ত্র বজায় থাকুক, সেটা যুক্তরাষ্ট্র চায়। তবে এটা ভিয়েনা কনভেনশনের শর্ত ভঙ্গ বলে মনে করেন না পিটার হাস।

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব ও কমিশন সচিব জাহাঙ্গীর আলমও উপস্থিত ছিলেন।

এর আগে গত ৮ জুন সিইসি কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে দেখা করেছিলেন পিটার হাস। বৈঠক শেষে আগামী নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান জানিয়েছিলেন তিনি।

ওই সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্র আগামীতে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়।

নির্বাচনে কে বিজয়ী হবে তা নিয়ে যুক্তরাষ্ট্রের মাথাব্যথা নেই উল্লেখ করে রাষ্ট্রদূত তখন বলেছিলেন, তার দেশ এমন একটি নির্বাচন চায়, যেখানে বাংলাদেশের জনগণ তাদের নেতা নির্বাচন করবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com