শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভিসা না দেয়ার অভিযোগ ফিলিস্তিনের ফুটবল প্রধানের ইতালিয়ানরা যে কারণে এবার ব্রাজিলকে সাপোর্ট করবে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না

ওমানে আটক বাংলাদেশী এমপিসহ ১৭ জনের মুক্তি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ২৮০ বার
ছবি : ইউএনবি

বাংলাদেশের বর্তমান সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ারসহ ১৭ জন বাংলাদেশীকে ওমানে পুলিশ হেফাজত থেকে মুক্তি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘এই মুহূর্তে কেউ পুলিশ হেফাজতে নেই। ১৭ জনকে ছেড়ে দেয়া হয়েছে।’

তিনি আরো বলেন, বৈঠক করার অনুমতি না থাকায় তাদের আটক করা হয়েছিল। ওমানে বৈঠক করার জন্য অনুমতি লাগে।

আটকের পর ওমানে বাংলাদেশ মিশন তাৎক্ষণিক পদক্ষেপ নেয় এবং দুই পক্ষের মধ্যে আলোচনার পর তাদের ছেড়ে দেয়া হয়।

মঙ্গলবার মাস্কাটের হাফফা হাউস হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

খাদিজাতুল আনোয়ার চট্টগ্রামের সংরক্ষিত আসনের সংসদ সদস্য। তিনি ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি এমপি হিসেবে শপথ নেন।

তিনি চট্টগ্রামের ফটিকছড়ির সাবেক এমপি মরহুম রফিকুল আনোয়ারের মেয়ে।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com