বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মার্কিন পাসপোর্টে নিজের ছবি বসাচ্ছেন ট্রাম্প রেওয়াজ ভেঙে ভোটের সকালেই বুথ পরিদর্শনে মমতা ট্রাম্প ও রাজা চার্লস একমত. ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না শত্রুর যেকোনো পদক্ষেপে রণক্ষেত্রে কঠোর জবাব দেবে ইরান প্রশাসনিক ও অর্থনৈতিক বিকেন্দ্রীকরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিচ্ছে সরকার ফেসবুক পোস্টের জেরে সাবেক এফবিআই পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সিরিজ জয়ের লড়াইয়ে কেমন হবে বাংলাদেশের একাদশ বিশ্ববাজারে আরেক দফা বাড়ল তেলের দাম দেশের ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে, ৫ জেলায় বন্যার আভাস ইরানকে সহযোগিতা করায় ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

সম্ভাব্য সব ক্ষেত্রে ঢাকার সাথে সহযোগিতা বাড়াবে রিয়াদ : সৌদি ক্রাউন প্রিন্স

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১০ বার

সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বলেছেন, সৌদি আরব সম্ভাব্য সব ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে বাংলাদেশের সাথে কাজ করবে।

রোববার (১০ সেপ্টেম্বর) সকালে নয়াদিল্লিতে জি২০ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকে তিনি এ আশ্বাস দেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সালমানের সাথে হাসিনার অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। সৌদি যুবরাজ সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে উল্লেখযোগ্য আর্থ-সামাজিক উন্নয়ন অর্জনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অনুপ্রেরণামূলক নেতৃত্বের প্রশংসা করেন।

প্রিন্স সালমান পতেঙ্গা টার্মিনাল, পায়রা বন্দর ও এসিইউডব্লিইএ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পসহ বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে সৌদি বিনিয়োগকারীদের চলমান বিনিয়োগের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

তিনি প্রধানমন্ত্রীকে বলেন, প্রায় ২৮ মিলিয়ন বাংলাদেশী তাদের কঠোর ও যথাযথ পরিশ্রম দিয়ে তার দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

২০৩০ বিশ্বকাপের আয়োজক হওয়ার জন্য সৌদি আরবকে সমর্থন করার জন্যও হাসিনাকে ধন্যবাদ জানান সালমান।

বাংলাদেশের প্রধানমন্ত্রী সৌদি আরবে বেশ কয়েকটি সামাজিক সংস্কার শুরু ও অর্জন করা এবং সাম্প্রতিক সময়ে অসংখ্য কূটনৈতিক সাফল্য অর্জনের জন্য সৌদি যুবরাজকে অভিনন্দন জানান।

শেখ হাসিনা তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান। যুবরাজ সালমান তার আমন্ত্রণ গ্রহণ করেন এবং বাংলাদেশ সফরে আসার ইচ্ছা প্রকাশ করেন।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com