শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

বাবার মর্যাদা ও গুরুত্ব

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৮ বার

আমাদের সমাজে মায়ের মর্যাদা ও অধিকারের কথা যত বেশি গুরুত্বের সাথে প্রচার প্রচারণা হয় এবং আমল করা হয়; বাবার ব্যাপারে তা হয় না। একজন সন্তানের জন্য মায়ের মাতৃত্ব যতটা মহত্ত্বপূর্ণ বাবার শ্রম ও ভালোবাসা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। তাই সন্তান প্রতিপালনে বাবা-মা কারো অবদানকেই ছোট করে দেখার সুযোগ নেই।

আমাদের বেড়ে ওঠার পেছনে উভয়েরই সমান ভূমিকা রয়েছে। উভয়েই সমান মর্যাদার অধিকারী এবং সন্তানের কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ। হাদিস শরিফে বর্ণিত হয়েছে, আবুদ দারদা রা: বললেন, রাসূলুল্লাহ সা:-কে আমি বলতে শুনেছি, জান্নাতের সর্বোত্তম দরজা হচ্ছে বাবা। তুমি ইচ্ছা করলে এটা ভেঙে ফেলতে পার অথবা এর রক্ষণাবেক্ষণও করতে পার। (তিরমিজি : ১৯০০) এর দ্বারাই বাবার মর্যাদা ও গুরুত্ব স্পষ্ট হয়ে যায়। অপর হাদিস হজরত আবু হুরাইরা রা: থেকে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সা: বলেছেন, সন্তান কোনো অবস্থাতেই তার বাবার সম্পূর্ণ অধিকার আদায়ে সক্ষম নয়। কিন্তু সে তার বাবাকে গোলাম অবস্থায় পেলে এবং তাকে কিনে মুক্ত করে দিলে তবে সামান্য অধিকার আদায় হয়। (তিরমিজি : ১৯০৬) এর দ্বারাও বাবার গুরুত্ব ও মর্যাদা সহজেই অনুধাবন করা যায়। শুধু বাবা নয়, বাবার মৃত্যুর পর তার বন্ধুদের সাথেও সৎ আচরণ করার কথা বলা হয়েছে।

ইবনু উমার রা: থেকে বর্ণিত- তিনি বলেন, রাসূলুল্লাহ সা:-কে আমি বলতে শুনেছি, সর্বাধিক সাওয়াবের কাজ হচ্ছে বাবার বন্ধু-বান্ধবদের সাথেও সম্পর্ক বজায় রাখা। (তিরমিজি : ১৯০৩) হাদিসের ব্যাপকতার ভিত্তিতে যেখানেই বাবা-মা একজনের কথা বলা হয়েছে সেখানেই আমাদেরকে উভয়ই উদ্দেশ্য নেয়া দরকার। আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা আমাদের সবাইকে বাবা-মা উভয়ের সাথে উত্তম আচরণ করার তৌফিক দান করুক। -আমিন।

লেখক :

  • মুহাম্মাদ রাহাতুল ইসলাম

শিক্ষার্থী, আল জামিয়াতুল আহলিয়া দারুলউলুম মঈনুল ইসলাম হাটহাজারী, চট্টগ্রাম

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com