বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

ভোটাধিকার বঞ্চিত তরুণদের উজ্জীবিত করতে বিএনপির রোডমার্চ শুরু

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৫ বার

সরকার পতনের একদফা আন্দোলনে তরুণ ভোটারদের সম্পৃক্ত ও উজ্জীবিত করতে বিএনপির ডাকা তারুণ্যের রোডমার্চ শুরু হয়েছে ।

আজ শনিবার সকাল সোয়া ১১টায় বিএনপির রংপুর দলীয় কার্যালয়ে সামনে থেকে রোডমার্চটি শুরু হয়। এটি দিনাজপুর গিয়ে শেষ হবে। এর মধ্যে আদমদিঘী, সৈয়দপুর ও দশ-মাইলে তিনটি পথসভা হবে বলে বিএনপির একটি সূত্র জানিয়েছে। এটি তারুণ্যের রোড মার্চের প্রথম দিনের কর্মসূচি।

রোডমার্চ শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুরুতে সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সমাপ্তির সভাপতিত্ব করবেন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান। সঞ্চালনা করেন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

আগামীকাল ১৭ সেপ্টেম্বর সকাল ৯টায় বগুড়া চার রাস্তার মোড় থেকে শুরু করে রাজশাহী শেষ হবে দ্বিতীয় দিনের রোডমার্চ।

এর আগে গত জুন ও জুলাইয়ে দেশের ছয়টি বিভাগীয় শহরে তারুণ্যের সমাবেশ করেছিল বিএনপির তিনটি ছাত্র ও যুবসংগঠন- জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com