শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

নতুন রূপে দেব, চমকে যাবেন অনেকেই

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৭ বার

মাথা ভর্তি উস্কো খুসকো রুক্ষ বড় চুল, সারা মুখ ক্ষত বিক্ষত, গায়ে মোটা কম্বল, এমন রূপেই ধরা দিলেন দেব। প্রকাশিত লুকে চোখের দৃষ্টি স্থির, যেন ভবঘুরে ভিক্ষুক! অভিনেতার এমন হাল দেখে চমকে গেছেন অনেকেই।

দেবের নতুন সিনেমা ‘বাঘা যতীন’-এ তাকে এমন লুকেই দেখা যাবে। আজ শুক্রবার নির্মাতারা প্রকাশ করলেন এই বিশেষ লুক।

ব্রিটিশ শাসনকালে স্বাধীনতা সংগ্রামীরা প্রায়ই ছদ্মবেশ ব্যবহার করতেন। এর ফলে এক দিকে যেমন শাসকের নজর এড়ানো যেত, সমান্তরালে চলত আন্দোলনের কর্মসূচি। এই সিনেমাতে বাঘা যতীনের ভূমিকায় তাই দেবকেও একাধিক লুকে দেখা যাবে।

এর আগে খাকি পোশাকে কাঁধে বন্দুক নিয়ে শিখের বেশে দেবের লুক দেখেছেন ভক্তরা। তারও আগে সাধুর বেশে এই সিনেমাতে তার একটি লুক প্রকাশ করে চমকে দিয়েছিলেন অভিনেতা।

সূত্রের খবর, সিনেমাতে আরও কয়েকটি লুকে দেখা যাবে দেবকে। তার এই বিশেষ লুকের পেছনে রয়েছেন রূপটানশিল্পী সোমনাথ কুণ্ডু।

চরিত্রের প্রয়োজনে এর আগেও তিনি নিজেকে একাধিকবার ভেঙেছেন। কিন্তু কোনও একটি সিনেমাতে এই প্রথম এতগুলো লুকে দর্শকদের সামনে হাজির হতে চলেছেন দেব।

বিশেষ এসব লুক প্রসঙ্গে দেব বলেন, ‘এই সিনেমাতে এমন এক মানুষের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি, যিনি মহৎ উদ্দেশ্য সাধনের জন্য ছদ্মবেশ ধারণের গুরুত্ব বুঝতেন। একই ভাবে আমার চরিত্রটিও সিনেমাতে একাধিক পরিবর্তনের মধ্যে দিয়ে এগিয়েছে।’ পাশাপাশি এই সিনেমাকে দেশের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি তার শ্রদ্ধার্ঘ্য হিসাবেই উল্লেখ করেছেন দেব।

অরুণ রায় পরিচালিত ‘বাঘা যতীন’ মুক্তি পাবে এই পুজায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com