বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

ব্যাংকে ঢুকে গ্রাহকের টাকা ছিনতাই : ২ পুলিশসহ ৫ জন রিমান্ডে

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১০ বার

রাজধানীর পল্টনের একটি বেসরকারি ব্যাংকে ঢুকে জমা দিতে আসা এক গ্রাহকের ২০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার দুই পুলিশ কনস্টেবলসহ পাঁচজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আসামিরা হলেন– ডেমরা পুলিশ লাইন্সের দুই কনস্টেবল মাহাবুব আলী ও আসিফ ইকবাল এবং তাদের তিন সহযোগী শাহাজান, হৃদয় ও রাসেল।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) তাদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক সুমিত কুমার সাহা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহাবুবের আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) আইএফআইসি ব্যাংকের পল্টন শাখায় ২০ লাখ টাকা জমা দেয়ার জন্য আব্দুল্লাহ আল মামুন নামে একজন ব্যবসায়ীর কর্মচারী আজিম উদ্দিন লাইনে দাঁড়ান। দুপুর ২টার দিকে পুলিশের পোশাক পরা দুই ছিনতাইকারী আজিম উদ্দিনকে টেনেহিঁচড়ে ব্যাংকের বাইরে নিয়ে আসে। পরে তারা ওই ভুক্তভোগীর কাছ ২০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পল্টন থানা পুলিশ ও ডিবি মতিঝিল বিভাগের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ব্যাংকের সামনের রাস্তার ফুটপাত থেকে হৃদয় নামের এক হকার ও তার সহযোগী মঞ্জুকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ডেমরা পুলিশ লাইনে ক্লোজড থাকা পুলিশের দুই সদস্য কনস্টেবল মাহাবুব ও কনস্টেবল আসিফকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।

এরপর দুই পুলিশ সদস্যের দেয়া তথ্যের ভিত্তিতে বাসাবো থেকে মোটরসাইকেলসহ সোহেল নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এসময় সোহেলের কাছ থেকে ছিনতাইয়ের বাকি ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com