বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

দেশের সব স্থলবন্দর সিলগালা, বিদেশি প্রবেশ নিষেধ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২২ মার্চ, ২০২০
  • ৩৩৪ বার

নভেল করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় ১০ দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করার পর এবার দেশের সব স্থলবন্দর সিলগালা করে দেয়া হয়েছে। এসব স্থল বন্দর দিয়ে বিদেশিদের প্রবেশও নিষিদ্ধ করেছে বাংলাদেশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ রোববার এক আদেশে এ কথা জানায়।

আদেশে বলা হয়, বাংলাদেশের ভেতরে করোনাভাইরাসের আরো ছড়িয়ে পড়া রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রোববার থেকে ‘পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত’ এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

বেনাপোল, ভোমরা, বাংলাবান্ধা, হিলি, বুড়িমারী, রৌমারী, দর্শনা, নাকুগঁও তামাবিল, শেওলা ও আখাউড়া স্থলবন্দর দিয়ে বিদেশি নাগরিক প্রবেশ নিষিদ্ধ থাকবে বলে জানানো হয়েছে ওই নির্দেশনায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com