শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

এক যুগ পার করলেন অনন্ত-বর্ষা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১০ বার

সংসার জীবনের এক যুগ পার করলেন ঢাকাই সিনেমার তারকা দম্পতি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। গতকাল শনিবার তাদের বিয়ের এক যুগ পূর্ণ হয়েছে। ঘরোয়া আয়োজনে বিবাহবার্ষিকীর কিছু ছবি ফেসবুকে ভক্ত- শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে শেয়ার করেছেন অনন্ত-বর্ষা।

এক যুগের পথচলায় এই তারকা দম্পতির ঘরে এসেছে দুই ছেলে। ২০১৪ সালে আরিজ ইবনে জলিল এবং ২০১৭ সালে জন্ম নেয় আবরার ইবনে জলিল। বিবাহবার্ষিকীতে সবার কাছে দোয়া চেয়েছেন অনন্ত ও বর্ষা।

এর আগে সংবাদমাধ্যমে বর্ষার সঙ্গে প্রেম আর বিয়ে নিয়ে অনন্ত বলেছিলেন, ‘আমাদের বিয়ে হয়েছে ২০১১ সালে। তবে আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয় ২০০৮ সালে।’

বিয়ের পর থেকে বেশ খোশ মেজাজেই দেখা যায় এই যুগলকে। সিনেমায় কাজ করা থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গেই পাওয়া গেছে তাদের।

অনন্ত জলিলের ভাষ্য, ‘অফিস থেকে এক সেকেন্ডের জন্য অন্য কোথাও যাই না। বর্ষার সঙ্গে যখন থেকে প্রেম শুরু করেছি, তখন থেকে অফিস থেকে সরাসরি ওর কাছে চলে আসি। একা কোথাও যাই না। দুজন দুজনের প্রতি দায়িত্বশীল। সামাজিকতা রক্ষার চেষ্টা করি। সব কিছু মিলেমিশে করি। এটাই আমাদের ভালোবাসার রসায়ন।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com