শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

ফতুল্লায় পানিবন্দী লাখো মানুষ, চরম দুর্ভোগ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ১৮৯ বার

টানা তিন দিনের বৃষ্টির কারণে পানিবন্দী হয়ে পড়েছে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের লাখো মানুষ। ময়লা দুগন্ধযুক্ত পানির কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছে তারা।

শনিবার (৭ অক্টোবর) সরজমিনে গিয়ে দেখা যায়, কুতুবপুরের শহীদ নগর, দৌলতপুর, মুন্সিবাগ, আদর্শ নগর, নূরবাগ, পিলকুনীসহ আশপাশের প্রায় বেশ কয়েকটি গ্রামের রাস্তা-ঘাট টানা বৃষ্টিতে তলিয়ে গেছে। আর এতে করে ঘরবন্দী হয়ে পড়েছেন প্রায় কয়েক লাখ মানুষ।

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন প্রায় সময় সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায়। নয়ামাটি থেকে পাগলা যাওয়ার প্রধান সড়ক, নয়ামাটি ও পাগলা স্কুল, কুতুবপুর ইউনিয়ন পরিষদের সামনে প্রায় হাঁটু সমান পানি জমে রয়েছে। আর এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। প্রতিদিনের চলাচলের প্রধান সড়ক একটু বৃষ্টি হলেই চরম ভোগান্তিতে পড়তে হয় এই রাস্তায় যাতায়াতরত স্কুল-কলেজর ছাত্র-ছাত্রী ও কর্মজীবী মানুষের।
এই ভোগান্তির শেষ কোথায় তাও যেন জানা নেই কুতুবপুরে সাধারণ মানুষের, দীর্ঘ কয়েক বছর যাবত এ রকম চরম ভোগান্তিতে রয়েছেন অবহেলিত কুতুবপুর ইউনিয়নের লাখো মানুষের।

দেলপাড়া এলাকার বাসিন্দা মেহেদী হাসান রনি নয়া দিগন্তকে জানান, বৃষ্টির পানি না সরতে পারায় রাস্তা ডুবে আছে। মানুষের চলাচলে খুবই কষ্ট হচ্ছে।

নয়ামাটি এলাকার বাসিন্দা মুক্তি বেগম নয়া দিগন্তকে জানান, অনেকে বাসায় এখনো বৃষ্টির পানি আটকে আছে। আমাদের অনেক দুর্ভোগ। ড্রেন না থাকায় পানি নিস্কাশন হচ্ছে না।

কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু বলেন, ডিএনটি প্রজেক্ট এর কাজ চলমান থাকায় অধিকাংশ জায়গায় সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায়। আর এতে করে নিচু এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

আর রাস্তাগুলোর পাশে ড্রেন ব্যবস্থা না থাকার কারণে সামান্য বৃষ্টিতেই পানি জমে সড়কগুলো তলিয়ে যায় স্থানীয় সংসদ সদস্য অচিরেই এর সমাধানের ব্যবস্থা করছেন বলে আশ্বস্ত করেছন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com