সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

চীন-যুক্তরাজ্য ছাড়া সব দেশের সাথে ফ্লাইট স্থগিত করল বাংলাদেশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০
  • ৩২৭ বার

বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় আগামী ১৫ এপ্রিল পর্যন্ত চীন ও যুক্তরাজ্য ছাড়া সব দেশের সাথে বিমান চলাচল স্থগিত করেছে বাংলাদেশ।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ১২টা থেকে ব্যাংককের সাথে এবং ২৯ মার্চ থেকে হংকংয়ের সাথে বিমান চলাচল স্থগিত থাকবে।

এর আগে গত ২১ মার্চ থেকে মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর, কাতার, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভারত, বাহরাইন ও তুরস্কের সাথে সকল বাণিজ্যিক ফ্লাইট স্থগিত করে বাংলাদেশ। এছাড়া, ১৫ মার্চ থেকে দুসপ্তাহের জন্য সকল অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করে বাংলাদেশ। দেশে করোনাভাইরাসের বিস্তার রোধের পদক্ষেপ হিসাবে সারাদেশে বাস, ট্রেন, লঞ্চ ও বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে সরকার। সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com