বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

করোনায় নতুন করে কেউ আক্রান্ত হয়নি : আইইডিসিআর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মার্চ, ২০২০
  • ৩২৮ বার

দেশে নতুন করে কারো শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়নি বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

শনিবার বেলা ১২টার দিকে রাজধানীর মহাখালী থেকে অনলাইনে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

সেব্রিনা ফ্লোরা জানান, এরই মধ্যে স্বাস্থ্য অধিদফতরের একটি সমন্বিত কন্ট্রোল রুম খোলা হয়েছে। এখন পর্যন্ত এক হাজার ৬৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া চট্টগ্রামে নমুনা সংগ্রহ করা হয়েছে মোট আটটি। এসময় সবাইকে বাড়িতে অবস্থান করার অনুরোধও জানান তিনি।

ব্রিফিংয়ে ডা. মো: হাবিবুর রহমান করোনাভাইরাস নিয়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে জানান।

এর আগে শুক্রবার আইইডিসিআর জানিয়েছিল, দেশে ৪৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে পাঁচজন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১১ জন এবং চিকিৎসাধীন ৩২ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com