বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

২০ বিলিয়ন ডলারের নিচে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৩৩ বার

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ গতকাল মঙ্গলবার কমে ২০ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) সেপ্টেম্বর ও অক্টোবর মাসের আমদানি দায় পরিশোধের কারণে রিজার্ভ হ্রাস পেয়েছে।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেশের মোট রিজার্ভ ২৬.৪২ বিলিয়ন ডলার। তবে আইএমএফের শর্ত অনুযায়ী রিজার্ভ ১৯.৪৫ বিলিয়ন ডলারে নেমে এসেছে।

আকু হলো একটি আন্তর্জাতিক লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার ও নেপালের মধ্যে লেনদেন নিষ্পত্তি হয়। প্রতি দুই মাসে সদস্য দেশগুলো একে অপরের পাওনা পরিশোধ করে থাকে। অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বাংলাদেশের ক্ষেত্রে, আকুর সদস্য দেশগুলো থেকে আমদানিকৃত পণ্যের মূল্য পরিশোধের জন্য বাংলাদেশ ব্যাংককে প্রতি দুই মাসে ডলার ছাড় করতে হয়। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস পায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com