শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

দেশে আরো ৫ করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্ত ৬১

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০
  • ৩৫৭ বার

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও পাঁচজন করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তবে এই সময়ের মধ্যে করোনায় কারও মৃত্যু হয়নি। শুক্রবার এক ভিডিও কনফারেন্সে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

এদিকে অনলাইনে কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন পাঁচজনসহ দেশে মোট ৬১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সুখবর হচ্ছে, এ পর্যন্ত ২৬ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত বাংলাদেশে করোনায় মোট ছয়জনের মৃত্যুর কথা জানিয়েছে সরকার।

এদিকে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল দিন দিন আরও দীর্ঘ হচ্ছে। শুক্রবার পর্যন্ত বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ হাজার ১৯৫ জনে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ১০ লাখ ১৫ হাজার ৫০৫ জন। এদের মধ্যে বর্তমানে ৭ লাখ ৪৯ হাজার ৯১৮ জন চিকিৎসাধীন এবং ৩৭ হাজার ৬৯৬ জন (৫ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ২ লাখ ১২ হাজার ৩৯২ জন (৮০ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ৫৩ হাজার ১৯৫ জন (২০ শতাংশ) রোগী মারা গেছেন। গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতি করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২০৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com